প্রধান সূচি

কাউখালীতে জাতীয় পার্টি’র ঈদ পুনর্মিলনী

কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কাউখালী মানিক মিঞা কিন্ডার গার্টেন প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সভাপতি আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি সুনীল কুন্ডু, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা সুলতানা চৈতী, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা। দুপুরে খাবার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial