প্রধান সূচি

এবার পদ্মা তুমি

পদ্মার ওপর দাঁড়িয়েছে আজ যেন একফালি চাঁদ
একূল ওকূল দুকূল মিলিয়ে ভেঙেছে খুশির বাঁধ।
এবার আমার পদ্মা তুমি বহো তোমার মতো,
আমার গাড়ি যাবে বাড়ি, পৌঁছবে সময় মতো।
তোমার পাড়ে ঠায় দাঁড়িয়ে করব না দিন পার,
থাকুক যতই ঝড় ঝঞ্ঝা কী আসে যায় আর ?
পার হতে আর তোমার বুকে আর যাবে না প্রাণ,
তোমার কণ্ঠে শুনব এবার মধুর কলতান।
শত যুগের দু:খ গাঁথা ভাসিয়ে দিলাম জলে,
জয় করেছি তোমায়, এবার দু’কূল গেছে মিলে।
তোমার বুকে ভাসবে নৌকা, থাকবে মাঝি জেলে
তার উপরে চলবে গাড়ি, চলবে মানুষ রেলে।
যাদের ঘামে যাদের শ্রমে গড়া এই বিস্ময়,
তাঁদের কথা করবো স্মরণ সকল প্রার্থনায়।
সব বাধা করে জয়,
বাঙালির শির এমনি করেই উন্নত হয়ে রয়।
লেখক : সরকারী কর্মকর্তা

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial