প্রধান সূচি

কাউখালীতে জলাবদ্ধতা নিরসনে খাল পুন:খনন কাজ শুরু

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরে জলাবদ্ধতা নিরসনের জন্যে উত্তর ও দক্ষিণ বাজার সংলগ্ন ইকো খাল পুন:খনন শুরু হয়েছে। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির এ খাল পুন:খনন করছেন।
বৃহস্পতিবার সকালে ৬৫০ মিটার দৈর্ঘ্য এ খাল পুন:খনন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব, বিএডিসি পিরোজপুর জোনের সহকারী প্রকৌশলী জগন্নাথ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সহযোগিতায় খালটি পূণ:খননের কাজ শুরু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial