কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে মো. রিয়াদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কচুয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালের ঘাটলায় হাত-পা ধুতে নামলে হঠাৎ খালে পড়ে গিয়ে মো. রিয়াদ নামের ওই শিশুটির মৃত্যু হয়। রিয়াদ উপজেলার কচুয়াকাঠী গ্রামের রিকশা চালক মাসুম হাওলাদারের ছেলে।
স্বজনরা জানান, বিকেল ৫টার দিকে মায়ের সাথে দেখা করে বাসায় যাবার পথে পাশ^বর্তী বিদ্যালয়ের সামনে খালের ঘাটলায় নামলে হঠাৎ স্লিপ কেটে খালে পড়ে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর খালের তলদেশ থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« বঙ্গবন্ধুকে রক্ষার ব্যর্থতাই দেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটিয়েছে : শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে চাচাতো ভাইয়ের দুই পা ভেঙ্গে দিলেন সাবেক ইউপি সদস্য »
