কাউখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘরের পাশে পুকুরে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম তায়েবা। সে একই এলাকার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. তরিকুল ইসলাম রুবেলের মেয়ে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ১৪ মাস বয়সী এ শিশুটি পরিবারের সদস্যদের চোখের আঁড়ালে ঘর থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে তাকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখা গেলে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« শরণখোলায় র্যাবের হাতে পিস্তলসহ আটক-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শ্রীমঙ্গলে পাহাড়ের ভাজে ভাজে সৌন্দর্য্যরে মূর্ছনা »
