প্রধান সূচি

কাউখালীতে মাস্ক না পরায় ৩০জনকে জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে।
মাস্ক ব্যবহার না করার দায়ে ৩০ জনকে ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে দুইটি ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।
শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিন কাউখালী দক্ষিন বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাস্ক না পড়া এবং অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন।
অপরদিকে শুক্রবার সকালে কাউখালী উত্তরবাজার এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৫ জনকে ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial