প্রধান সূচি

ভান্ডারিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার ইকরি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদ্বয় ঐ গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন খলিলুর রহমানের একটি পুকুরে লোহার রড দিয়ে কচুরীপানা পরিস্কার করতে ছিল। কাজ করার সময় অসাবধানতা বশত: পুকুরের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ লাইনে লোহার রড ষ্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মৃত্যু শ্রমিকরা হল- উপজেলার ইকরি গ্রামের হারুন খানের ছেলে আল আমিন (৩৫) ও দক্ষিন ইকরি গ্রামের ফেরেজতালী মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর (৪৫)।
খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial