প্রধান সূচি

পিরোজপুরে উপনির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরের কাউখালী, স্বরূপকাঠী ও মঠবাড়িয়া উপজেলায় কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান ও সদস্য পদের উপনির্বাচনে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, স্বরূপকাঠী উপজেলার সোহাগদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপনির্বাচনে ইউপি সদস্য পদে ৭জন এবং মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
কাউখালী প্রতিনিধি জানান, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- কাজী রফিকুল ইসলাম (আওয়ামী লীগ) এলিজা সাঈদ (জাতীয় পার্টি-জেপি), নজরুল ইসলাম (স্বতন্ত্র), গিয়াস উদ্দিন পলাশ (স্বতন্ত্র), মশিউর রহমান ফকির (স্বতন্ত্র), এইচ.এম.আরকে খোকন (স্বতন্ত্র)।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মিজানুর রহমান জানান, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করায় পদটি শূন্য হয়। ওই পদে আগামী ২৫ জুলাই চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মঠবাড়িয়া প্রতিনিধি জানান, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- শহিদুল ইসলাম, নাছির উদ্দিন, হারুন-অর-রশিদ।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার সৈয়দ আবু বকর ছিদ্দিক জানান, আমড়াগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বর হেমায়েত উদ্দিন হাওলাদার মারা যাওয়ায় ওই পদটি শূন্য হয়। আগামী ২৫ জুলাই ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্বরূপকাঠী প্রতিনিধি জানান, স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার সোহাগদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপনির্বাচনে সদস্য পদে ৭জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন- মো. নুরুল আমীন, মো. জহিরুল হক দুলাল, মো. দুলাল, উজ্জ্বল আকন, মো. স্বপন, মো. এমাম, মো. আবুল কালাম আজাদ।
রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, আগামী ২ জুলাই মনোনয়ন যাচাই বাছাইয়ের পর যেসব মনোনয়ন টিকবে তাদের বৈধ প্রার্থী বলে গণ্য করা হবে। আগামী ৯ জুলাই প্রত্যাহার তারিখের পর ১০ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হবে। ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য হাসিবুল ইসলাম মারা যাওয়ায় পদটি শূন্য ঘোষণা করে গত ১৭ জুন তফসিল ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial