প্রধান সূচি

কাউখালীতে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া

কাউখালী-রাজাপুর সীমান্তবর্তী নৈকাঠী ব্রীজ সংলগ্ন বস্তি এলাকায় অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী সদর ইউনিয়নের জয়কুলের নৈকাঠী সংলগ্ন বস্তি এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাউখালীর স্টেশন অফিসার মোঃ আবু বকর সিদ্দিক নেতৃত্বে বাসা-বাড়িতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে ও ছোটখাটো তেলের আগুন লেগে গেলে তা কিভাবে নির্বাপন করা যায় তার কৌশল দেখানো হয়।

মহড়ায় অংশ নেওয়া ওই এলাকার শাহিন বলেন, আগুন নেভানোর কৌশল দেখে ও অংশ নিয়ে তার খুব উপকার হয়েছে। কিভাবে আগুন নেভাতে হয় তা শিখেছেন।

মহড়ায় অংশ নেওয়া আরেকজন বস্তির বাসিন্দা আছিয়া বেগম বলেন, মহড়ায় অংশ নিয়ে তার সাহস বেড়েছে। তারা যখন বাড়িতে রান্না করেন তখন পুরুষ থাকে না। তাদের একা একা রান্না করতে হয়। এসময় যদি আগুন লাগে আর তা নেভানোর কৌশল তাদের জানা থাকলে খুব সহজেই তারা তা নেভাতে পারবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial