প্রধান সূচি

কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বিকেলে কাউখালী-নৈকাঠী-পিরোজপুর সড়কের জয়কুল জামে মসজিদের কাছে ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় সাদিয়া আফরিন সেতু (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে মাহাতাব ফরাজির মেয়ে।

স্থানীয়রা জানান, কাউখালীর ৫৬নং জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন সেতু (৯) তার খালা শাহানাজ বেগমের সাথে রাজাপুর থেকে বাড়ী ফেরার পথে জয়কুল খন্দকার বাড়ির সামনে অটোরিক্সা থেকে নেমে রাস্তা পার হবার সময়  কাউখালী থেকে আসা দ্রুত গতিতে আসা একটি অটোরিক্সা তাকে চাপা দেয়।

এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পার্শ্ববর্তী রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মাহামুদ রাসেল বলেন, সাদিয়া হাসপাতালে আসার আগেই মারা গেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, অটো চালককে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial