প্রধান সূচি

কাউখালীতে পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

পিরোজপুরের কাউখালী শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে পাটের মোড়ক ব্যবহার না করার অপরাধে দ্ইু ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে ব্যবসায়ী পরিমল বল ও রবিন কর্মকারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর বরিশালের মুখ্য পরিদর্শক মুহাম্মদ হারুন আর রশীদ।

উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী (২০১০ এর ৫৩নং আইন) সংশোধিত বিধিমালায় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial