প্রধান সূচি

শনিবার কাউখালীতে আসছেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

কাউখালীতে শনিবার এক দিনের সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ মেজবাউদ্দিনের স্বাক্ষরিত সফরসুচীতে জানাগেছে, পানি সম্পদ মন্ত্রী  আনোয়ার হোসেন মঞ্জু শনিবার সকাল সাড়ে ১১টায় শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ন হতে কাউখালী ইউনিয়নের শিয়ালকাঠী উপজেলা পর্যন্ত কচা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পুণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া-মোনাজাত করবেন।

পরে দুপুর ১২টায় কাউখালী উপজেলার চিরাপাড়া ও কাউখালী সদর ইউনিয়নের নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন এবং উপজেলা অডিটরিয়ামে ধর্ম মন্ত্রণালয় হতে কাউখালী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। এসময় মাননীয় মন্ত্রী মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে কাউখালী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সুবিধা বঞ্চিত অসহায় ব্যক্তিদের, সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর বরাদ্দকৃত অর্থ ও ঢেউটিন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে দুঃস্থ ও অসহায় মহিলাদের নামে প্রাপ্ত পা-চালিত সেলাই মেশিন বিতরণ করবেন।

এছাড়া দুপুর তিনটায় সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পুনঃনির্মাণ কাজ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় হোগলা-সয়না সড়কের বিভিন্ন চেইনেজে নবনির্মিত ৩টি আরসিসি গার্ডার ব্রিজের শুভ উদ্বোধন শেষে রঘুনাথপুর হাইস্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial