প্রধান সূচি

বাংলাদেশ নিস্নমধ্য আয়ের দেশে উত্তরণ

ইন্দুরকানীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে ইন্দুরকানীতে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষে হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ মোঃ নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুব, আলম ফকিরসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ্রে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial