ঐক্যের অভাবে মানুষের ভাগ্যোন্নয়ন ব্যহত হয় …… আনোয়ার হোসেন মঞ্জু
পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ঐক্য মানেই উন্নতি। নিয়মতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণে আমরা সকলে যেখানে যে অবস্থায় আছি তাদের সহযোগিতা করতে হবে। যতদিন একত্রিত থাকবেন ততদিনই আপনাদের ভাগ্যোন্নয়নের পথ মসৃণ থাকবে।
তিনি আজ শনিবার রাতে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের নিলতি সম্মলিত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, এলাকার ঐক্যের অভাবে মানুষের ভাগ্যোন্নয়ন ব্যহত হয়। ঝগড়াঝাটি, দ্বন্দ্ব-সংঘাত বর্জন করে কাজ করার জন্য গত ৩২ বছর ধরে আমি সবার প্রতি আহ্বান জানিয়ে এসেছি। এই সময়কালে অবহেলিত দক্ষিণাঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। সড়ক অবকাঠামো নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি, নারীর অধিকার প্রতিষ্ঠা এসব ক্ষেত্রে সাধিত উন্নয়ন মানুষের জীবনমানকে অনেক অগ্রসর করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছবে। আমরা আগামী মার্চের মধ্যে কাউখালী-ভান্ডারিয়া এলাকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হবো। তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলা, আইনের প্রতি আনুগত্য, সামাজিক অনুশাসন মেনে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য।
এ অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. মামুন হোসাইন বাবলু জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সয়না রঘুনাপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, কাউখালী উপজেলঅ জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র বড়াল, উপজেলা জেপি’র যুগ্ম সম্পাদক খান মোহাম্মদ বাচ্চু, সমাজ সেবী রতন চক্রবর্তী ও ছাত্র সমাজের উপজেলা সভাপতি জিয়াউল হাসান জুয়েল। এসময় মঞ্চে ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও জেপি’র কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খান, কেন্দ্রীয় জেপি’র প্রচার সম্পাদক হুমায়ুন কবির রাজু, কেন্দ্রীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলা ইউপি চেয়ারম্যান বৃন্দ। মতবিনিময় অনুুষ্ঠানে স্থানীয় জনসাধারণ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ সময় নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ করেন এবং বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে সন্ধ্যায় মন্ত্রী কাউখালী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় কাউখালীর নির্বাহী অফিসার ইসরাত জাহান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়াম্যান আমিনুর রশীদ মিল্টন, আবুল খায়ের মিয়া মনু, দেলোয়ার হোসেন সিকদার, মাহমুদ খান খোকন প্রমুখ।
রাতে বিএডিসি’র অর্থায়নে চিড়াপাড়া ইউনিয়নের নিলতি ভাড়ানি খাল পুনর্খনন কাজ, কাউখালী সদর ইউনিয়নের মুক্তারকাঠি গ্রামে নতুন পল্লী বিদ্যুৎ লাইনের উদ্বোধন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে স্বরূপকাঠি-কাউখালী-নৈকাঠি সড়কের বাশুরী বেইলী ব্রিজের এ্যাপ্রোচের ভাঙ্গন রক্ষাপ্রদ বাধ নির্মাণ কাজ এবং কাউখালী-নৈকাঠি সওজ মোবাইল টাওয়ার থেকে বৌলাকান্দা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সড়ক পুননির্মাণ কাজ পৃথক পৃথকভাবে উদ্বোধন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বিকেলে মন্ত্রী সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জয়কুল আবসন প্রকল্পের ১০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
ভান্ডারিয়া প্রতিনিধি জানান, দুপুরে ধাওয়া ইকড়ি সড়ক, আতরখারী মানিক মিয়া কলেজ সড়ক পরিদর্শন, সড়কের বিভিন্ন চেইনএজে নবনির্মিত আরসিসি গার্ডার ব্রিজ এবং বিণাপাণি হাইস্কুল সংলগ্ন আরসিসি গার্ডার ব্রিজ’র উদ্বোধন করেন। এসময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসব নির্মাণ কাজের উদ্বোধন কালে মন্ত্রীর সাথে ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জাল, ইউএনও শাহীন আক্তার সুমী, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ভিটাবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, ইকড়ির সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হারেস, মানিক মিয়া কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান প্রমুখ।
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গত শুক্রবার রাতে ভান্ডারিয়া তাফসীর ময়দানে ভান্ডারিয়া বন্দরের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। জনাকীর্ণ এই ব্যবসায়ী সমাবেশে তিনি বলেন, মহান আল্লাহতালা দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে থাকার সৌভাগ্য দিয়েছেন। আপনারা ঐক্যবদ্ধভাবে আমার সাথে রয়েছেন বলে এই এলাকার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। আল্লাহর অসীম রহমত থাকার কারণে এই উন্নয়ন হয়েছে। ব্যবসায়ীরা তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলে মন্ত্রীর নানামুখী অবদানের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবন যাত্রার মানউন্নয়ন ঘটেছে। যার সুফল ব্যবসায়ী সম্প্রদায়সহ সকলে পাচ্ছে। পৌর কাউন্সিলর ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, ব্যবসায়ী মিজানুর রহমান নিপু জোমাদ্দার, মোশাররফ হোসেন সিকদার, শহীদুল ইসলাম জোমাদ্দার, গোলাম কবির নান্টু, মিলন হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউএনও শাহীন আক্তার সুমী, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন প্রমুখ।
