Saturday, November 21st, 2026
পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখা।শনিবার সকালে শহরের টাউন ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে সংগঠনের জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মাহমুদুর রহমান মামুন।বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুলবিস্তারিত পড়ুন
