Friday, November 20th, 2026
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং দেশ গঠনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের অসামান্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।মিলাদ শেষে বিশেষ মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক মরহুমবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পে-ফিক্সেশনের নামে অর্থ আদায় অভিযোগ : দুই প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ (পে-ফিক্সেশন) কার্যক্রমের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।শিক্ষকপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা করে আবার কারো কারো কাছ থেকে এক হাজার টাকা করে আদায়ের অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পৃথক শোকজ নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম তাদের লিখিত শোকজ দেন।শোকজপ্রাপ্ত দুই শিক্ষক হলেন- উপজেলার ৪৪ নম্বর ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী এবং ৭১ নম্বরবিস্তারিত পড়ুন
