Sunday, November 1st, 2026
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে আবুল বাশার বাড়ির সামনে একটি সুপারি গাছে সুপারি পাড়ার জন্য মই নিয়ে ওঠেন। এ সময় হাতে জিআই পাইপের মাথায় থাকা কাঁচি দিয়ে গাছের সুপারি কাঁদি কাটতে গেলে হাত ফঁসকে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারে হাতে থাকা পাইপ লেগে যায়। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবুল বাশারবিস্তারিত পড়ুন
