Tuesday, October 13th, 2026
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী মশক নিধন অভিযানে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনের জলাবদ্ধতা নিরসন, আগাছা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।এ সময় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীবিস্তারিত পড়ুন
