Monday, October 12th, 2026
স্বরূপকাঠীতে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিপুল সিকদার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদারের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিপুল। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি বিপুল সিকদারের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৪৯২ কর্মী এবং ৪৯ সুপারভাইজার নিয়োগ
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য পিরোজপুরে ৪৯২ জন তথ্য সংগ্রাহক ও ৪৯ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার ৭টি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রাহক ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, তথ্য সংগ্রাহক হিসেবে পিরোজপুরবিস্তারিত পড়ুন
