প্রধান সূচি

Sunday, October 11th, 2026

 

মঠবাড়িয়ায় আলীম মাদ্রাসায় ৪ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

পিরোজপুরে মঠবাড়িয়ার তাফালবাড়িয়া হাসানিয়া আলীম মাদ্রাসার ৪ জন শিক্ষকের বিরুদ্ধে জাল নিবন্ধন সনদে চাকরির অভিযোগ উঠেছে। এছাড়া নানাবিধ অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠনটি। পিরোজপুর জেলা শিক্ষা অফিসের পরিদর্শক তাপস কুমার নিজেই এ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হতাশা প্রকাশ করেছেন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার কথা বলেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারী ২১ জন থাকলেও বহু বছর ধরে ৭ জনের বেশি শিক্ষক কর্মচারী উপস্থিত থাকেন না। অনিয়মিত শিক্ষকরা বিল-বেতন বা বিশেষ কোন সময় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পেছনের দিনের স্বাক্ষর করেন। এমনকি বিভিন্ন সময় বেতন-ভাতা উত্তোলনেও জালবিস্তারিত পড়ুন


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় করতে হবে।রবিবার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভায় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তারাদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেকগুলো প্রকল্প নিয়েছেন, অনেক টার্গেট ঠিক করেছেন। সেই লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। কিন্তুবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রবিবার বিকেল ৩টায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।সভায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা ও উৎসব উদ্যাপন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।এ সময় নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস এবংবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বিদ্যালয়ে ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিভাগে শিক্ষক থাকলেও দীর্ঘ ৭ বছর ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা বঞ্চিত হয়ে আসছে।জানা গেছে, আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মো. কেএম জামাল হায়দার ব্যবহারিক ক্লাশ করেন না। তিনি কম্পিউটার শিক্ষক হলেও তার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৯ সাল থেকে চোখের দৃষ্টি হারালে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে কোনোমতে দৃষ্টিশক্তি আছে। তার সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সুস্থ হওয়ার রেজুল্যুশন থাকলেও তিনি আজ পর্যন্ত সুস্থ হতে পারেন নি। তার পরিবর্তে ২০২৪ সালে হৃদয় হাওলাদারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial