Wednesday, April 15th, 2026
ভান্ডারিয়ায় খাল পুন:খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুন:খনন কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চড়খালি কাটাখাল ও ভারানীর খালের পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৭৭ লাখ ২৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে এ পুন:খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনবিস্তারিত পড়ুন
