প্রধান সূচি

পিরোজপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ

কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থ সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষদের মাঝে কৃষককার্ড বিতরণ করেছেন। মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালী এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫ জন কৃষক ও কৃষানীর হাতে কৃষক কার্ড তুলে দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial