প্রধান সূচি

Sunday, April 12th, 2026

 

ভান্ডারিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা শিল্পী হালাদারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নানা অয়িমের কারণে এ দপ্তরের কার্যক্রমে নানা সংকট বিরাজ করছে।অভিযোগ রয়েছে, উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা শিল্পী হালাদারকে মাসিক নির্ধারিত হারে উৎকোচ দিয়ে অফিস না করে মাসের পর মাস বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা নিচ্ছেন মাঠ পর্যায়ের কয়েকজন কর্মচারী। এদের মধ্যে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের পরিদর্শক আবদুল মতিন, তেলিখালী ইউনিয়নের পরিদর্শক সোহাগ হাওলাদার ও একই পরিবারের সদস্য পরিবার কল্যাণ সহকারী শারমিন আক্তার অফিস না করে বেতন ভাতা উত্তোলন করে আসছেন।এদিকে, অফিসের কর্মচারী পরিবার কল্যাণ সহকারী আলোবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।‎রবিবার বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।‎সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দাবি বাস্তবায়ন জরুরি।‎সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টিরবিস্তারিত পড়ুন


বিএনপি একটি রেইনবো ন্যাশন গড়তে চায় : অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, বিএনপি একটি রেইনবো ন্যাশন গড়তে চায়, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে এক ছাতার নিচে বসবাস করবে।রবিবার পিরোজপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দ্বি-মাসিক শিক্ষক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় শিক্ষার স্বাধীনতায় বিশ্বাস করতেন। এজন্যই দেশেরর হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য ২০০৩ সালে ১৭ জেলায় তিনি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশের ৬৪ জেলায় এইবিস্তারিত পড়ুন


গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুরের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন রশিদ। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের অভিপ্রায় অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাদিসহ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা হুমায়ুন রশিদকে সহকারী একান্ত সচিব হিসেবেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial