Saturday, April 11th, 2026
পিরোজপুরে প্রবীন চিকিৎসক ডা. হাবিবুর রহমানকে সম্মাননা প্রদান
পিরোজপুরে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রবীন চিকিৎসক পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমানকে সম্মাননা প্রদান করেছে পিরোজপুর অরুনোদয় মহিলা সমবায় সমিতি।অরুনোদয় মহিলা সমবায় সমিতির সভাপতি কাজী রুহিয়া বেগম হাসি’র শুক্রবার রাতে শহরের হোটেল নায়োরীতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীন রাজনীতিনীতিবিদ এডভোকেট চন্ডিচরণ পাল, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সরদার ফারুক আহম্মেদ, সাবেক সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম দিপু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুজ্জামান জুয়েল, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নাসহ অন্যরা।
