Saturday, April 4th, 2026
পিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : আহত-৬
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে সড়কের পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আগত ‘মোল্লা ট্রাভেলস’ নামের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।মোল্লা ট্রাভেলসের যাত্রীরা অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।বিস্তারিত পড়ুন
