প্রধান সূচি

Tuesday, March 31st, 2026

 

পিরোজপুরে ‘স্বপ্ন’ আউটলেট এর নতুন শো-রুম উদ্বোধন

পিরোজপুর শহরের সিও অফিস মোড় এলাকায় যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ এর নতুন একটি আউটলেট। মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই সুপারশপ এর উদ্বোধন করা হয়। এর আগে সকাল ৯টায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, বর্তমান সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, স্বপ্ন সুপার শপের এরিয়া সেলস ম্যানেজার স্বপ্নময় মালাকার, আউটলেটের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার অজয় মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলা : তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর সদর উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত একজনের যাবজ্জীবন ও দুইজনের ১৪ বছর কারাদন্ড দিয়েছে।সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুরের বিচারক এস এম মনিরজ্জামান এ রায় দেন।মামলার প্রধান আসামী মিলন সেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অন্য দুই আসামী অলী গাজী ও মারুফ গাজীকে কিশোরী ভিকটিমকে অপহরণের অপরাধে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায় ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।আসামীরা হলেন- নাজিরপুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial