প্রধান সূচি

Monday, February 2nd, 2026

 

পিরোজপুরে প্রবীণদের মাঝে রিক’র কম্বল বিতরণ

পিরোজপুরে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।জেলা প্রশাসনের সহায়তায় সোমবার পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় ও দু:স্থ প্রবীণ নারী-পুরুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলা বিআরডিবি হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন।বিশেষ অতিথি ছিলেন রিক’র ডিভিশনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন ও আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial