জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
পিরোজপুর জেলার ৩টি আসনে ১৬ প্রার্থী মনোননয়ন পত্র জমা দিলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ২২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এরমধ্যে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন মিলিয়ে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ৫টি মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। তবে এ আসনে মাত্র দু’জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- বিএনপির মানোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ উপজেলা) আসনে ৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ আসনে ৭ জন প্রার্থী মানোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ, এবি পার্টি প্রার্থী মো. ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহমুদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে ৯টি মনোনয়ন পত্র সংগ্রহ করা হলেও এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- রুহুল আমীন দুলাল (বিএনপি), আবদুল জলিল শরীফ (জামায়াতে ইসলামী), ডা. রুস্তুম আলী ফরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-চরমোনাই) ড. শামীম হামিদী (এনসিপি), মাশরেকুল আজম রবি (জাতীয় পার্টি-এরশাদ), করিম শিকদার (বাংলাদেশ জাসদ) এবং তৌহিদুজ্জামান (স্বতন্ত্র)।
