Saturday, December 20th, 2025
জাতীয় কবি কাজী নজরুলের সমাধি চত্বরে চিরনিদ্রায় ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। সমাধিস্থলে ৪টার দিকে দাফন শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর মোনাজাতে অংশ নেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।এর আগে, বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে পৌঁছায়।ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগেবিস্তারিত পড়ুন
