Tuesday, December 9th, 2025
পিরোজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পিরোজপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার পুলিশ সুপার অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।এ সময় পুলিশ সুপার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের বিষয় সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন। তিনি এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক ইউএনবি’র পিরোজপুর প্রতিনিধি মাহমুদ হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এমবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবি-সনাকের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচি সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়। এরপর মানববন্ধন ও র্যালি করা করা হয়।সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সদর ইউএনও মামুনুর রহমান, দুপ্রকের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সনাকের সহ-সভাপতি মো. শাহ আলম শেখবিস্তারিত পড়ুন
