Monday, December 1st, 2025
দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে : ছারছীনার পীর ছাহেব
ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১৩৫ তম ঈছালে ছাওয়াব মাহফিল সোমবার আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।আখেরী মুনাজাতের পূর্বে সমবেত লক্ষ লক্ষ ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আমীরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।পীর ছাহেব কেবলা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত টালমাটাল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং দেশের ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষায় অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সামান্য ভুল সিদ্ধান্তেরও খেসারত জাতিকে যুগ যুগ ধরে দিতে হতে পারে।তিনি আরও বলেন, আমরা ইসলামী হুকুমত কামনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাবেক এমপি সুধাংশু শেখর হালদারের বাড়িতে চুরি : দুই ভাড়াটিয়ার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট
পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকায় সাবেক এমপি সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে।জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে ৩/৪ জনের একটি চোরের দল বাড়ির নিঁচতলার ভাড়াটিয়া এডভোকেট স্বপন কুমারের রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের কাগজপত্রসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।এডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী জানান, রাত ৩টার দিকে চোরের দল গ্রিল কেটে ঘরে ঢুকে তাদের অস্ত্রের মুখে আমাকে ও আমার স্বামীর হাত-পা-মুখ বেঁধে ফেলে ১১ ভড়ি স্বর্ণালংকার, নগদ টাকা, ১টি মোবাইল ফোন, ব্যাংকের কাগজপত্র, এনআইডি কার্ডসহ গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়েবিস্তারিত পড়ুন
