Friday, November 28th, 2025
পিরোজপুর শহরের মৃতপ্রায় ডিসি পাড়া-চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পিরোজপুর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত মৃতপ্রায় ডিসি পাড়া-চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।শুক্রবার পৌরসভার উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ডিসিপাড়াস্থ জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকা থেকে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবং সংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অভিযানের প্রথম দিনে খালের দুই পাড় দখলমুক্তকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, পলি পরিষ্কার এবং পরিবেশগত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিনের অবহেলায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলেও চলমান উদ্যোগে তা পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উদ্বোধনী কার্যক্রমে পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহানসহ পৌরসভার বিভিন্নবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপি নেত্রী এলিজা জামানের ৩১ দফার লিফলেট বিতরণ
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চল্লিশা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান।চল্লিশা বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ স্থানীয়দের হাতে লিফলেট তুলে দেন তিনি। দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে ৩১ দফার গুরুত্ব সম্পর্কে তিনি জনগণকে অবহিত করেন।লিফলেট বিতরণকালে এলিজা জামান বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি নতুন ও আধুনিক বাংলাদেশবিস্তারিত পড়ুন
