Thursday, November 27th, 2025
কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজসহ জাল টাকা জব্দ
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ করা হয়েছে।বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন শরণখোলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরাবিস্তারিত পড়ুন
