Monday, November 10th, 2025
পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব-২০২৫। সোমবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলাম, পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবিস্তারিত পড়ুন
