Thursday, November 6th, 2025
ইন্দুরকানীতে রাস্তার পাশের সরকারী গাছ কেটে বিক্রি করছে প্রভাবশালীরা
বন বিভাগের উদাসীনতার কারণে পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশের সরকারী গাছ কাটার মহোৎসব চলছে। প্রভাবশালীরা প্রতিনিয়ত সরকারী এসব গাছ কেটে বিক্রি করছে। বনবিভাগ বিষয়টি জেনেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহন করছে না। অভিযোগ দিলে তারা দায়সারাভাবে এসে ঘুরে দেখে যায়।বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী বাজার সংলগ্ন সরকারী রাস্তার কিছু গাছ কেটে রাখা হয়েছে। আরও কিছু গাছ কাটা হচ্ছে। স্থানীয় আনসার শেখ ও মিজানুর রহমান মিজু উক্ত গাছগুলো ৮৬ হাজার টাকায় এক গাছ ক্রয়ের বেপারীর কাছে বিক্রি করেছেন। গত বুধবার বেপারীরা সেখান থেকে কয়েকটি গাছ কাটলে স্থানীয়রা বাধাবিস্তারিত পড়ুন
কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী রাস উৎসব শুরু
সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমায় শ্রী গুরু সংঙ্ঘ প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হয়েছে।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে নেতৃত্ব দেন, আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পরিতোষ মন্ডল, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সস্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।আশ্রমের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদকবিস্তারিত পড়ুন
