Sunday, November 2nd, 2025
সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সাবেক চেয়ারম্যান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। তাই সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।রবিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্রগতিরবিস্তারিত পড়ুন
