Friday, October 31st, 2025
গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।শুক্রবার দুপুরে পিরোজপুরে সংগঠনটির জেলার নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগেই গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকে এ আদেশ জারি করতে হবে।হাসনাত আরও বলেন, যারা মৌলিক সংস্কারের পক্ষে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যা এবং যার মৌলিক সংস্কার চাচ্ছে নাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে র্যালীটি পিরোজপুর জাতীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাবেক সাধারণ সৈয়দ সাব্বির আহমেদ, অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
