Thursday, October 23rd, 2025
পিরোজপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন
‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ।এ উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।পরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদরবিস্তারিত পড়ুন
