Monday, October 20th, 2025
কাউখালীতে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা : পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা
পিরোজপুরের কাউখালীতে ডাকাত আখ্যা দিয়ে মো. আলী (৩০) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত বলে তাকে গণপিটুনি ও কুপিয়ে মারাত্বক আহত করে স্থানীয় কিছু লোক। পরে রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার বাসিন্দা হাকিম হাওলাদারের ছেলে। পরিবার ও আত্মীয়-স্বজনদের অভিযোগ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিবেশী কয়েকজনের সাথে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।জানা গেছে,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এর সভাপতিত্বে বিশেষ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।অনুষ্ঠানে মূলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধে আলম হাওলাদার (৭০) নামের এক চা বিক্রেতাকে (চায়ের দোকানী) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার রাতে উপজেলার বড় শৌলা এলাকার সোনা উদ্দিনের বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।মঠবাড়িয়া থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকারবিস্তারিত পড়ুন
