পিরোজপুরে নৌবাহিনীর ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান : সাড়ে ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ নৌবাহিনীর ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এ জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম।
এ সময় সন্ধ্যা ও কঁচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে। এ লক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি দল শনিবার পিরোজপুরের সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্ধ্যা ও কঁচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান শেষে উপজেলার আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে আগুনে পুরিয়ে জালগুলো ধ্বংস করা হয়। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা।
নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকারি ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌ বাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা। নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা, পিরোজপুরসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
