Sunday, October 12th, 2025
স্বরূপকাঠীর শতবর্ষী নৌকার হাট পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় রবিবার আকস্মিক সফর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।তিনি বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাঠ পর্যায়ের পরিস্থিতি পরিদর্শন করেন।সফর কালে তিনি নেছারাবাদের ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকার হাট খ্যাত আটঘর বাজারে যান। বন্যা পরিস্থিতিতে দুর্গতদের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান বাহন নৌকার সহজ লভ্যতা যাচাই ও স্থানীয়ভাবে নৌকা সংগ্রহের উৎস নির্ধারণই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান,বিস্তারিত পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপি প্রদান
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী।কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা রবিবার সকাল ৯টায় পিরোজপুর সিও অফিস থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর কাছে একটি স্মারকলিপি প্রদান করে।স্মারকলিপিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ৫ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে প্রতিনিধি দল পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি পেশ করেন। স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত সরকারের ফ্যাসিবাদীবিস্তারিত পড়ুন
