প্রধান সূচি

Sunday, October 5th, 2025

 

স্বরূপকাঠীতে সমবায় সমিতির পরিচালক মিজানের সুদের ফাঁদে সর্বস্বান্ত সাধারণ মানুষ : এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শিক্ষক মিজানুর রহমান ও সম্পাদক শিক্ষক মো. আলআমীনের বিরুদ্ধে আইন বহির্ভূত আর্থিক কর্মকান্ড ও চড়া সুদের ব্যবসার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার সকালে উপজেলার আলকিরহাট বাজারে ভুক্তভোগী ব্যবসায়ী, দিনমজুর ও এলাকাবাসীরা এ কর্মসূচি পালন করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৭০নং পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও ১১৯নং সারেংকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলআমীন শিক্ষকতার পাশাপাশি ‘আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’ (রেজি নং: ৫৯ পিডি) নাম ব্যবহার করে অবৈধভাবে চড়া সুদে অর্থ ঋণ প্রদানসহ নানাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দৃষ্টি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পিরোজপুরে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পিরোজপুর সদর উপজেলা শাখা উদ্যোগে রবিবার পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে।কর্মবিরতি চলাকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পিরোজপুর জেলা সভাপতি মো. সাগর সিকদার বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃর্নমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগবিধি সংশোধন, ইনসার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডসহ ৬ দফা দাবী বাস্তবায়নেরবিস্তারিত পড়ুন


সাবেক ছাত্রদল নেতা বাবুর আবেগঘন বক্তব্য …

পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়। শুক্রবার জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্যাতিত জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম বাবু। এসময় কান্না জড়িত কন্ঠে তার বক্তব্যে সভাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক ছাত্রদল নেতা খাইরুল ইসলাম বাবু’র আবেগঘন সেই বক্তব্য ভাইরাল হয় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।বক্তব্য রাখার একপর্যায়ে খাইরুল ইসলাম বাবু কান্নাজরিত কন্ঠে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন, বিচারপতির বাড়ি ভাংচুর, বিস্ফোরক মামলাসহ এক ডজনের অধিক মামলা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। আমরা যখন রাজনৈতিক মিথ্যা মামলায় জেলে ছিলাম, তখন পরিবারের সদস্যরাওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial