প্রধান সূচি

Friday, August 22nd, 2025

 

মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক-১

বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও হরিণের ৮টি পা’সহ একজন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও হরিণের ৮টি পা’সহ একজন হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial