Friday, August 15th, 2025
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইন্দুরকানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নিবাহী সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাব্য রাখেন, বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, মোস্তান হাফিজ, বিএনপি নেতা আজাদ হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন, যুবদলের আহবায়ক আতিকুর রহমান প্রমুখ।
