Friday, August 8th, 2025
৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ
পিরোজপুর জেলা যুবদলের সাবেক আহবায়ক মারুফ পোদ্দার গ্রেফতার
পিরোজপুরে জেলা যুবদলের বহিস্কৃত সাবেক আহবায়ক মো. মারুফ পোদ্দারকে (ওরফে মারুফ হাসান) গ্রেফতার করেছে যৌথবাহিনী। এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে দায়ের হওয়া একটি চাঁদাবাজীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর শহরের ক্লাব রোডের ‘হোটেল বিলাস’ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পিরোজপুর সদর থানায় মারুফের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা রুজ হয়।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত মারুফ পোদ্দার পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নামাজপুর এলাকার মৃত রুস্তুম আলী পোদ্দারের ছেলে।পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের হোরের হাওলাবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত
দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, মো. মহিউদ্দিন মল্লিক নাসির, মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র।এসময় বক্তারা প্রয়াত সাবেক গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশপ্রহরীসহ দুইজন গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ একটি বিদ্যালয়ের নৈশ প্রহরীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মোস্তফা শওকত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত নৈশপ্রহরী মো. রাজিব মোল্লা (৪০) উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে। তিনি গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে চাকরি করেন। এছাড়া গ্রেফতারকৃত অপর ব্যক্তি শাকিল সিকদার (৩৫) একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. কুদ্দুস সিকদারের ছেলে।নেছারারাদ থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপনবিস্তারিত পড়ুন
