Friday, August 1st, 2025
নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখাঁরীকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম আহবায়ক মো. তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদলের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
পিরোজপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এ শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে ‘জুলাই যোদ্ধা পিরোজপুর’ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক কাজী মো. আবু হানিফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তাহমীদ আল নাসীব।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক রহমান, সিভিল সার্জন ডা. মো.বিস্তারিত পড়ুন
