Monday, July 28th, 2025
টাকা না দিলে হয় না কোন কাজ
বাগেরহাটের মল্লিকেরবেড় ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) সৈয়দ দিলদারের বিরুদ্ধে নিয়মিত অফিস না করা, সেবা প্রার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ভোজপাতিয়া ও মল্লিকেরবেড় ইউনিয়নের দায়িত্বে থাকা এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ঘুষ ছাড়া কোন কাজই সম্পন্ন হয় না। অতিরিক্ত অর্থ না দিলে নামজারি, পর্চা বা খতিয়ান সংক্রান্ত কোন কাজ সম্পাদন করেন না তিনি। এমনকি অনেক সময় অফিসে এসে সাধারণ মানুষ দিনের পর দিন অপেক্ষা করলেও তাকে খুঁজে পাওয়া যায় না। এতে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বাসিন্দাবিস্তারিত পড়ুন
গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে আবেদন
কাউখালীতে ব্যবসায়ী মুরাদের লাশ উত্তোলন : করা হবে আবারও ডিএনএ টেস্ট
পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং গুপ্ত হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে কবর থেকে দ্বিতীয়বার লাশ উত্তোলন করে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর ১৪ বছর পর সোমবার সকালে পিরোজপুরের কাউখালীর পার সাতুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে দ্বিতীয় বার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহ করা হলো।ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি এর কার্যালয় থেকে অনুরোধের প্রেক্ষিতে লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহের জন্য পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুলবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানে পরিবেশ রক্ষায় ৬ দফা নির্দেশনা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৬ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাটি একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা হওয়ায় স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ ও পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে।নির্দেশনায় বলা হয়- ১. কোনো ধরণের বাদ্যযন্ত্র (লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উচ্চ শব্দ পরিবেশ দূষণ সৃষ্টি করে এবং স্থানীয় জনজীবন ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। ২. পেয়ারা বাগানে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটকবিস্তারিত পড়ুন
