Wednesday, July 23rd, 2025
ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল আলম স্বপন সিকদার (৫৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার গভীর রাতে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপূরা মহল্লার তার ভাই প্রবাসী রিপন সিকদারের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ৮. তারিখ- ১১.০৪.২৫) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
