Tuesday, July 22nd, 2025
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত চিতলমারীর শিশু শিক্ষার্থী ফাতেমার বাড়িতে শোকের মাতম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী ফাতেমা আক্তারের মৃত্যুতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে চলছে শোকের মাতম।সোমবার বিকেলে দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছালে চারপাশে নেমে আসে বিষাদের ছায়া, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার আকাশ-বাতাস।নিহত ফাতেমা আক্তার উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের প্রবাসী বনি আমিন ও রুপা দম্পতির কন্যা। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল বাবা বনি আমিন কুয়েত থেকে জরুরিভাবে দেশে ফিরে এসেছেন।ফাতেমার ছোট দাদি বলেন, দুর্ঘটনার পর তাকে স্কুলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালে গিয়েবিস্তারিত পড়ুন
