প্রধান সূচি

Sunday, July 20th, 2025

 

পিরোজপুরে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক লাইট পোষ্টের তার চুরি : রাতে চলাচল ঝুঁকিতে

পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু) এর লাইট পোষ্টে বিদ্যুৎ সরবরাহের প্রায় ৪০০ মিটার মূল্যবান বৈদ্যুতিক তার চুরি করে নিয়েছে চোরের দল। ফলে সেতুর কাউখালী উপজেলা প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশে লাইট পোষ্টে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে তাও অনিশ্চিত। এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে সেতুটির অর্ধেকের বেশি অংশ।পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, শুক্রবার রাতের কোন এক সময় সেতুটিতে বিদ্যুৎ সরবরাহের বক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচে থাকা বিদ্যুতের তারগুলো চুরি করা হয়। এরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জুলাই পূর্ণজাগরণ-২০২৫ উপলক্ষে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই পূর্ণজাগরণ-২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করে ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পিরোজপুর জেলার ৫ রত্ন, শহীদ মো. হাফিজুল শিকদার, শহীদ মো. আবু জাফর হাওলাদার, শহীদ মো. এমদাদুল হক, শহীদ মো. মামুন খন্দকার, শহীদ মো. রফিকুল ইসলামের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial